নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : গত ১৬ সেপ্টেম্বর নেছারাবাদ উপজেলার উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি মোঃ জাহিদুল ইসলাম শামিম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং সারেংকাঠী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান সাংবাদিক মো গোলাম আযম আছলাম, উপজেলা জাসাসের আহবায়ক সাংবাদিক মো আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক মো মাহমুদুল হাসান মিলন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু হানিফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা সিনিয়র শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।

‎গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২ দিনব্যাপী ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানে ক্বিরাত, হামদ-নাত, বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও গত বছর প্রতিটি ক্লাসে প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ ছেলে মেয়েদের মাঝে পুরস্কার (বই) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি অনুষ্ঠান শেষে মাদ্রাসার পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রধান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।