নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সোনাইছড়ি ইউনিয়নের আওতাধীন জারুলিয়াছড়ি, ছনখোলা, বৈদ্যের ছড়া, নন্ন্যাকাটা, হেডম্যান পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। জারুলিয়াছড়িতে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন বান্দরবান ৩০০ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট আবুল কালাম।
উক্ত গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় তিনি বলেন “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামেই আমাদের রাজনীতি। আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চায়। যেখানে মানুষেন অধিকার নিশ্চিত করা হবে। সকল জাতি, ধর্ম বর্ণের মানুষ এক্ষেত্রে মিলেমিশে একটি সুন্দর সমাজ গঠন করা হবে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনে এগিয়ে যাব।” আমার চোখে সবাই সমান।
বিশেষ অতিথিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব, আবুল কালামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী, তিনি জনগণের আমানত যথাযথ ভাবে পৌঁছে দিবেন। অতিথিরা বলেন জনগণের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের সমস্যায় পাশে দাঁড়ানো এবং ইতিবাচক রাজনীতির মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব।
সভায় বক্তারা আরো উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসনে আগামী নির্বাচনে জনগণ আল্লাহভীরু ও দেশপ্রেমিক প্রার্থী এ্যাড. আবুল কালামকে সমর্থন দেবে।
অনুষ্ঠানে উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও শিবিরের সাবেক বর্তমান ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো সভা জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।
উক্ত গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ওমর ফারুক, সেক্রেটারি আবু নাসের, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা ওলামা মাশায়েখ ইনচার্জ হাফেজ মোতাহেরুল হক, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ছুরুত আলম ও সেক্রেটারি আবু সুফিয়ান, সোনাইছ ড়ি ইউপির সাবেক মেম্বার নুরুল আলম, মোহাম্মদ শফি, মনজুর আলম, মিলন চাকমা, ক্যাজং মেম্বার, আবদুর রহিম মেম্বার। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও মান্যগন্য বক্তিবর্গ গণসংযোগে উপস্থিত ছিলেন।
ফেনী : ফেনীর তিন সংসদীয় আসনের ফেনী অবস্থানরতদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার ফখরুদ্দিনের সভাপতিতে ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক মানেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি আব্দুল হান্নান। এতে প্রধান আলোচক ছিলেন ফেনীর তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডাক্তার ফখরুদ্দীন মানিক। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম সহ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা ও পৌর আমীরগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালের নির্বাচন যেমন দেশের একটি টার্নিং পয়েন্ট ও সিদ্ধান্তমূলক ছিল তেমনি এবারের নির্বাচন সেরকম একটি সিদ্ধান্তমূলক হবে। তিনি বলেন, শত বছরের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর নির্যাতনের স্বিকার হয় জামায়াত। এই নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়ী করে আমাদের শহীদ নেতৃবৃন্দের প্রতিফোটা রক্তের বদলা নিতে হবে।
প্রধান আলোচক বলেন, অতীতের হিসাবে আর ভবিষ্যতের বাংলাদেশ চলবেনা। ভবিষ্যতের বাংলাদেশ চলবে জুলাই বিপ্লবের চেতনার আলোকে। তাই সময় এবং সম্পদের সর্বোচ্চ কুরবানী পেশ করতে হবে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল সম্প্রতি পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। তিনি বলেন, “আল্লাহ যদি সহায় হন, আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।”
এই গণসংযোগে অংশ নেন জামায়াতে ইসলামীর এগারোসিন্দুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, ইউনিয়ন শিবির সভাপতি ইমামুল হক প্রত্যয়সহ আবু বাক্কার, মোঃ আলাউদ্দিন, আবু হানিফা, আবুল কাশেম, আশরাফুল আলম, হারুন অর রশিদ, খোকন মিয়া, মাওলানা মনসূর আহমেদ, নুরুল আলম, আবু নাঈম, বকুল মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়ন সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সমাজ থেকে চাঁদাবাজি, অন্যায় ও জুলুম বিদায় নিতে বাধ্য হবে। এজন্য সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।”
এলাকাবাসীর পক্ষে আশরাফুল আলম বলেন, “আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এবার ভোট দিব জামায়াতে ইসলামীর প্রার্থীকেই। অতীতে অনেক দলকে সুযোগ দিয়েছি, কিন্তু কেউ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাই এবার সকল শ্রেণির মানুষ এক হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিব ইনশাআল্লাহ।”
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-০২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
তিনি বলেন, “চজ পদ্ধতিতে (উচ্চ ও নি¤œ উভয় কক্ষে) নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত মতামত প্রকাশ করতে পারবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান বিচার প্রতিষ্ঠা, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ জরুরি। স্বৈরাচার ও তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা সভাপতি আবুল বাশার দেওয়ান, এখলাছপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, আবদুল লতিফ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শাহিনুর আলম কাজিপুর নির্বাচনী এলাকায় রতনকান্দি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। সম্প্রতি তিনি দিনব্যাপী কাজিপুর নির্বাচনী এলাকা রতনকান্দি ইউনিয়নের আমির মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় দিনব্যাপী রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ি বাজার ও হাই স্কুল, শ্যামপুর বাজার ও মাদরাসা, সড়াতৈল হাই স্কুল, মাদরাসা ও বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাজারে স্থানীয়দের মাঝে গণসংযোগ ও পথসভার মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। পথসভায় মাওলানা মোঃ শাহিনুর আলম বলেন শাসন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই মানব রচিত কোন মতবাদ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করা। তাই দাড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় তার সাথে ছিলেন রতনকান্দি ইউনিয়নের জামায়াতের আমির মোঃ বেলাল হোসেন, সেক্রেটারি ইসহাক আলী মাস্টার, গান্ধাইল ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এনামুল হক, মোঃ আব্দুল মজিদ সাংবাদিকসহ ও স্থানীয় পর্যায়ে জামায়াতের বিভিন্ন এলাকার নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা : জামায়াতে ইসলামী নির্বাচিত হলে গণমানুষের অধিকার নিশ্চিত করবে- মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে কল্যানকর কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন বিগত আমলে পতিত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। শুধু তাই নয় এরা মানুষের অধিকার হরণ করেছে। সমাজের মধ্যে মাদক, কিশোরগ্যাং এমন ভাবে ছড়িয়েছে যা বর্তমানে একটি ব্যাধি হিসেবে রুপ ধারণ করেছে। মানুষ আল্লাহর পথে চললে, পরকালের কথা স্বরণ রাখলে কোন অন্যায়ের সাথে যুক্ত হতে পারেনা। এর জন্য রাস্ট্রের ও দায়িত্ব রয়েছে। রাস্ট্রের সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আজ সমাজের এই অবক্ষয়। তাই আসুন আগামী প্রজন্মকে রক্ষায় আল্লাহর দেওয়া বিধান আল কুর আন দিয়ে রাস্ট্র চালানোর সিদ্ধান্ত নিয়ে আগামী সংসদ নির্বাচনে সৎ ও আল্লাহওয়ালা লোকদের ভোট দিয়ে নির্বাচিত করি। এ সময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে চর সৈয়দপুর, বর্ণালী গার্মেন্টস, কবরস্থান রোড হয়ে অলি-গলিতে গণসংযোগ করেন। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি মাওলানা আক্তার হোসাইন, গোগনগর মধ্য ইউনিট সভাপতি মো শিপলু হাসান ও উত্তর ইউনিট সভাপতি গোলাম মোস্তফা রবিন সহ শতাধিক জামায়াতের নেতৃবৃন্দ।