মাদারীপুর জেলার প্রবীণ রুকন প্রফেসর আব্দুল আজিজ গত বুধবার রাত বারোটায় নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৯০ দশকে রুকনিয়াত গ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের দায়ী হিসেবে দিনের প্রচারকার্য চালিয়ে গিয়েছেন। তিনি শিবচর পৌরসভার সাবেক আমীর ছিলেন। তিনি মৃত্যুর সময় স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় অংশ নিয়ে মাদারীপুরের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সোবাহান খান বলেন, আব্দুল আজিজ ভাই ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ দায়ী। সারা জীবন তিনি ইসলাম প্রচার ও প্রসারের কাজ করে গিয়েছেন। মহান রবের নিকট আমি তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং মহান রব যেন তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

জানাায় অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান সহ মাদারীপুরও শিবচরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।