সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবার ও বজ্রপাতে নিহত ১টি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব ও উপকারভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।