সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী গণসংযোগ করেছেন। গতকাল বুধবার বিকালে উপজেলার মালখানগর ও তালতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা জামায়েত ইসলামী সাবেক আমীর আব্দুল আউয়াল জিহাদী, সিরাজদিখান উপজেলা জামায়েতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সেক্রেটারি, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, মুন্সিগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য, এইচ.এম বায়েজীদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সিগঞ্জ জেলা মোঃ খিদির আব্দুস সালাম, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, মুন্সিগঞ্জ জেলা জনাব মোঃ মুজিবুর রহমান, সেক্রেটারি সিরাজদিখান উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সভাপতি, মালখানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী মাওঃ মহিউদ্দিন মুরাদী, সেক্রেটারি মালখানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী মোঃ দেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ ।

এমপি প্রার্থী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চায়। এ দেশে আইনের শাসন করতে হলে জামায়েত ইসলাম ছাড়া অন্য কারো দ্বারা আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়।