শার্শা (যশোর)সংবাদদাতা : শার্শা উপজেলা জামাতের প্রবীণ রোকন মাওলানা মোহাম্মদ ইসাহাক (৭৯) বার্ধক্য জনিত কারণে নাভারনস্থ নিজ বাসভবনে গতকাল ফজর নামাজ বাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুরুজ বাগান সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক হিসেব চাকরি করেন এবং ঝিকরগাছা কামিল মাদ্রাসা প্রিন্সিপাল হিসাবে এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। তিনি পাঁচ ছেলে তিন মেয়ে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রোববার যোহরবাদ তার নামাজে জানাজা নাভারন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শত শত আলেমের ওস্তাদ মরহুম মাওলানা ইসাহাকের নামাজে জানাজা পড়ান বাংলাদেশজামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য যশোর ৮৫ -১ এর নমিনি মাওলানা মোঃ আজিজুর রহমান । জানাযা পূর্ব তাঁর জীবনের স্মৃতিচারণ করেন মাওলানা মোঃ নুরুল আমিন সহকারী অধ্যাপক ঝিকরগাছা কামিল মাদ্রাসা,মাওলানা মোঃ আসাদুল আলম শার্শা ঝিকরগাছার আঞ্চলিক জামাত নেতা, জামাতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল আজিজ ,কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে সূরা যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মরহুমের সন্তান ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাওলানা মোঃ আবু এহি ইয়া , বুরুজ বাগান ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবু ইয়াহিয়া মাওলানা মোহম্মদ ইলিয়াস থানা জামাত নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর, মাওলানা আব্দুস সামাদ কাসেম প্রমুখ।