পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: পাটকেলঘাটা বাজারের ধান্য হাট চত্বরে থানা প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। গত ২২ জুন রোববার বিকাল ৪টায় পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে আনিসুর জামানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান হাসান ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন সাবেক বিএনপির সভাপতি শেখ রাশিদুল হক রাজু, উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা রেজাউল করীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জামায়াত নেতা শাহ আলম, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আলি হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সোবহান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, বিএনপি নেতা আব্দুর রকিব সরদার। এছাড়া আরো বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, ডাক্তার মামুনুর রহমান খান, এস আই কাসেদ প্রমুখ।