সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদাদাতা : জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার রুকন সম্মেলন গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মোঃ জাফর সাদেক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সীতাকুণ্ড আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা মুহুয়ুদ্দীন, আবুল হোসেন, পৌর আমীর হাফেজ আলী আকবর , অধ্যক্ষ নুরুল কবির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দুঃসময়ে আদর্শিক অবস্থানে থেকে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে রুকনদের সাহসী ভূমিকা পালন করতে হবে। জামায়াত হলো একটি আদর্শিক কাফেলা, যার মূল শক্তি সত্য, ন্যায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুল।

দেশে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিতভাবে রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে। শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।