কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় টাস্কফোর্সের অভিযানে এক ওষুধ ফামেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে । মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রয় ও সংরক্ষণের দায়ে মেসার্স রাসেল ফার্মেসীর মালিক আলহাজ্ব কাজী সামছুর রহমানকে এ জরিমানা করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নিরদেশনায় কলারোয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস এ অভিযান পরিচালনা করে। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিককে ৩০হাজার টাকা জরিমানা করে।