শনিবার ৬নং ওয়ার্ড মুগদা থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ। বক্তব্যে কবির আহমদ বলেন, আজকের এই বৈঠক আপাতদৃষ্টিতে যদি মনেও হয় যে এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে একটি বৈঠক। কিন্তু প্রকৃত অর্থে আমাদের আজকের এই বৈঠক হচ্ছে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, এ এলাকার জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য, এই এলাকার জনগোষ্ঠীকে শ্রমজীবী, মেহনতি মানুষকে এই কাজে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ রব্বুল আলামীন এ আসমান এ যমীন সবকিছু সৃষ্টি করেছেন এবং ১৮ হাজার মাখলুকাতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামীন। মানবজাতীকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামীন তাদের চলার পথের পাথেয় হিসেবে, তাদের চলার জন্য গাইডলাইন হিসেবে আল-কুরআনকে নাযিল করেছেন। আল-কুরআন হচ্ছে মানবজাতীর চলার পথের পথিকৃৎ। কিভাবে মানবজাতী চলবে? কিভাবে মানবজাতী সামনে আগাবে, সেই কথাগুলো আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কালামে বলেছেন। সে কালামে আল্লাহ রব্বুল আলামীন ঘোষণা করেছেন, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। কোনো পরিবারে যদি পরিবারের যিনি প্রধান হন তার যদি নেতৃত্ব না থাকে তার কথামত যদি পরিবারটি পরিচালিত না হয় তাহলে সেখানে কি হয়? বিশৃঙ্খলা হয়, সমস্যার সৃষ্টি হয়।

আর যদি পরিবারের প্রধানের কথা অনুযায়ী চলে তাহলে সেখানে সুখ শান্তি সমৃদ্ধি থাকে। আল্লাহ রব্বুল আলামীন তার বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়ে এ কথা বলেছেন, যে এ পৃথিবীটি পরিচালিত হবে তার বিধান অনুযায়ী, তার দীন অনুযায়ী, তার হুকুম অনুযায়ী। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমার ভাই মোশারফ হোসেন চঞ্চল বলেছেন, আমার মাহবুব ভাই বলেছেন, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, নফল ইবাদত করছি আল্লাহ রব্বুল আলামীনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রব্বুল আলামীনের নির্দেশ আমাদেরকে এ কাজটি করতে হবে সেই জন্য। যদি নামাজ রোজা আমরা না করি কি হবে আমাদের? গুনাহ হবে। এবং আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রব্বুল আলামীন কুরআনে বলেছেন, নামাজ কায়েম করো, দীনকে প্রতিষ্ঠা করো। এখন নামাজ না পড়লে যদি গুনাহ হয়, দীন প্রতিষ্ঠার কাজ না করলে কি গুনাহ হবেনা? হবে। নামাজ আমাদের উপর যেমন ফরজ, দীন কায়েমের কাজ করাও ফরজ। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ নেই।

এসময় তিনি সকলকে উদ্দেশ্য করে দীন কায়েমের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এবং এতে সকলে একমত পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।