আইনশৃঙ্খলা কমিটির সভা

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে অজ্ঞান অব¯’ায় অজ্ঞান পার্টির হোতাসহ ২ নারী যাত্রীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

উদ্ধারকৃতরা হলেন, ট্রেন যাত্রী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের রশনী রায়ের স্ত্রী কৌশলা রাণী (৬০) ও তাঁর মেয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রায়পাড়ার উজ্জ্বল রায়ের স্ত্রী বিথি রাণী (৩৫) এবং অজ্ঞান পার্টির হোতা রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুরেড় আব্দুস সামাদের ছেলে ফুল মিয়া (৫৫)।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকার পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) সকালে পৃথকস্থনে থেকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ। নিহত সালমান উপজেলার বরাব পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে, নিহত আলমগীর হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং বর্তমানে গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় বসবাস করতেন।

উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে আরিফুল ইসলাম নামে চার মাস বয়সের এক শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা আরিফুলকে হত্যা করে লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। পুলিশ বলছে রহস্য উৎঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

বটিয়াঘাটা : খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা কাজীবাসা নদী থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়রা নদীতে ভেসে থাকা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ব্লু কালারের একটি গেঞ্জি ও পরনে কালো প্যান্ট পরিহিত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ২-৩ দিন আগের হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি হত্যাকা-ও হতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর পৌর শহরের হাকোবা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় এক পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্যানচালক মিন্টু হোসেন (৪০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর দুই ভাইসহ পরিবারের আরও চারজন। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উ”চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মিন্টু মারা যান।

জানা যায়, হাকোবা এলাকার চিহ্নিত চাঁদাবাজ সাব্বির হোসেন বৃহস্পতিবার বিকেলে নিহত মিন্টুর ভাই সেন্টুর চায়ের দোকানে গিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। সেন্টু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র বাকবিত-া হয়। এর কিছুক্ষণ পরই সাব্বির তার দলবল নিয়ে ফিরে আসে এবং মিন্টু, সেন্টু ও পিকুল হোসেনসহ পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

রামপাল (বাগেরহাট): রামপালে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মো. আসাদ শেখের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। রামপাল থানা পুলিশ ডাকাত প্রধানসহ দুই জনকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার ভোরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। এক পর্যায়ে গৃহকর্তা মো. আসাদ শেখ দরজা খোলেন। এ সময় সাথে সাথে আরো অন্তত ৭/৮ জন ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।ডাকাতরা ঘর তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা, বিপুল পরিমান স্বর্ণালঙ্কার এবং বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ওই রাতেই সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির সাথে জড়িত দুইজনকে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে আটক করেছে।

আনোয়ারা (চট্টগ্রাম) : কর্ণফুলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। সভায় মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের কর্মকা- প্রতিরোধ, উপজেলার শিক্ষার মান উন্নয়নসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ইউএনও সজীব কান্তি রুদ্ধ বলেন, “মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানান তিনি।

আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গত ২৯ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় খানজিয়া বাজারে মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খানজিয়া বিওপির কোম্পানী কমান্ডার মোঃ এলিচ মাহমুদ, বিএনপি নেতা মিলন কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওঃ মমিনুর রহমান মোহর, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী প্রমূখ। উপজেলা ছাত্রদলের নেতা ফারহাদ হোসেন সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, মসাজিদের ইমামসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।