রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি রাজবাড়ী জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু তাহের এম তানভীর এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাসান মাহমুদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো: ফেরদৌসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ।

কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে ২০ হাজার টাকা সমমূল্যের নগদ অর্থ, ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়।

কলারোয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ॥ ক্রেতা সাধারণের নাভিশ্বাস

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। উপজেলার বিভিন্ন অঞ্চলের বাজার ঘুরে দেখা গেছে বেগুন, কাঁচা মরিচ পেঁয়াজ,রসুন,আলু, পটল ,কলা সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে গ্রামের শ্রমজীবী মানুষ ক্রয় করতে

হিমশিম খাচ্ছে । অবিরাম বৃষ্টির কারণে গ্রামের মানুষের কাজ না থাকায় মানবতার জীবন যাপন করতে হচ্ছে। তারপর আবার দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায় কিছুদিন আগের থেকে শাকসবজি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দিগুন বৃদ্ধি পেয়েছে । বেগুনের দাম কেজি প্রতি ৮০টাকা থেকে১০০টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ১৮০টাকা থেকে২০০টাকা, রসুন কেজি প্রতি১৫০টাকা,পটল কেজি প্রতি ৩০থেকে ৪০টাকা,আলু কেজি প্রতি৩০থেকে৪০টাকা, ডেরস ৪০থেকে৬০টাকা, পেঁয়াজ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বয়লার মুরগি ২৮০ থেকে ৩০০টাকা, পল্টি মুরগি ১৪০ থেকে ১৬০ টাকা, সোনালী মুরগি ২৮০থেকে ৩০০টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে ও অস্থিরতা দেখা গেছে।

মাছ ব্যাবসায়ীরা জানান সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শাকদাহ বাজারে সবজি বিক্রেতা শামসুর জানান,মোকাম থেকে শাকসবজি বেশি দামে কেনা তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতা সাধারণের ধারণা সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকায় এ দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ।