ঠাকুরগাঁও সংবাদদাতা : সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের ব্যবসায়ী কুতুবউদ্দিনকে (৪২) কুপিয়ে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, কুতুবউদ্দিন সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তার পথরোধ করে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুতুবউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ছিনতাইকারীদের খুঁজতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইতালি প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। জানা যায়, সকালে স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে হত্যা বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে হেলাল উদ্দিন। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে তাকে আটক করে ও গণধোলাই দেয়।
হাটহাজারী
হাটহাজারীতে আগরবাতি জ্বালানোকে কেন্দ্র করে হোসনেয়ারা বেগম এবং রুসা আক্তার নামের এক গর্ভবতী মহিলার উপর হামলার ঘটনা ঘটেছে।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে কাক্সিক্ষত সেবা না পেয়ে ভিকটিমকে চট্টগ্রাম ইউএসটিসি হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। হামলায় গৃহবধুর গর্বে থাকা বাচ্চাটিরও মৃত্যু হয় বলে জানান। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।পরিবার চিকিৎসা খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন বলে জানান গুরুতর আহত হোসনেআরার পুত্র আলী হোসেন।
এই ঘটনায় ভিকটিম গুরুতর আহত হোসনেআরা বেগমের পুত্র আলী হোসেন বাদী হয়ে আমির হোসেন (৫৫), মুন্নি আকতার (৪৫) ও মো.আরফাত (২১) নামের তিনজনকে বিবাদী করে হাটাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়।
শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদপান করিয়ে ধর্ষণ এবং পরবর্তী সময়ে তার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলে ছত্তার মিয়া (৪০) ও তার স্ত্রী রুনা আক্তার (৩০)।
মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে সেনাবাহিনী ও জেলা যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
বটিয়াঘাটা : হেতালবুনিয়া গ্রামের জয়ন্ত বিশ্বাসের জমি জোর পূর্ব দখলের জন্য তার ঘর ভাঙচুর জোরপূর্ব ঘর নির্মাণ করার চেষ্টা ও সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের চেষ্টা করা হয়। হেতাল বুনিয়া গ্রামের নিথীশ মন্ডল বিউটি মন্ডল, প্রীতিস মন্ডল, অনিমেষ মন্ডলের বিরুদ্ধে বটিয়াকাটা থানায় জয়ন্ত বিশ্বাস বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।