কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় গিয়াসপুর উচ্চবিদ্যালয় মাঠে সহযোগী সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাও. সেফাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,নায়েবে আমীর মাওলানা মো. জাকারিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মো. তাফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মো. ইমতিয়াজ হোসেন বকুল প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন
কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় গিয়াসপুর উচ্চবিদ্যালয় মাঠে সহযোগী সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।