বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সংসদীয় আসন ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।
গত রোববার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের দুইটি ইউনিয়ন কর্ণিবাড়ী এবং বোহাইল ইউনিয়নের গণসংযোগ এবং পথসভা শেষ তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সকল সরকার চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বললেও তাদের আদৌও কোনো পরিবর্তন হয়নি, বিশেষ করে নদীভাঙন রোধে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও তার সিকিপরিমাণ কাজও করা হয়নি, যার কারণে প্রতি বছর নদী ভাঙনর মুখোমুখি হতে হয় চরাঞ্চলের মানুষদের, বিঘার পর বিভা ফসলি জমি নষ্ট হয়, বন্যার সময় চরাঞ্চলের মানুষের জন্য না আছে কোন নির্দিষ্ট আশ্রয়স্থল। চরের মানুষ এখনো শিক্ষা, চিকিৎসা এবং আইনি অধিকার থেকে বঞ্চিত ।
তিনি আরো বলেন বিগত সরকারের এমপি, মন্ত্রীরা মানুষকে ভাগ্য পরিবর্তনের কথা বলে তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।
বিদেশে শত শত বাড়ি গাড়ি করেছে, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন দ্বারাই কেবল তা সম্ভব আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কাজ করে যাচ্ছে ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম, সাবেক সেক্রেটারি এনামুল হক, উপজেলা যুব কমিটির সভাপতি বনি আমিন, বগুড়া শহর জামায়াত নেতা ইন্জিনিয়ার আঃ হাকিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুস সোবহান,কর্ণিবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি আইনুল ইসলাম, বোহাইল ইউনিয়ন সভাপতি ওমর ফারুকসহ নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।