আমজাদ হোসেন, পার্বতীপুর থেকে: পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে হতদরিদ্র প্রশিক্ষত দু:স্থ মহিলাদের মাঝে সম্প্রতি ইউনিয়ন পরিষদে পনেরটি সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন সহায়তা তহবিল ২০২৪-২০২৫ অর্থ বছরে(পিবিজি -১ম) ১ লক্ষ ৮০ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পের অর্থায়নে পলাশবাড়ী ইউনিয়নের ১, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১৫ জন হতদিরদ্র প্রশিক্ষিত মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন প্রশাসক মো: আজাহারুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য মো: জিকরুল হক, ইউপি সদস্য রেজাউল করিম ও ইউপি সদস্যা মোছা: ফাতেমা খাতুন প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
পার্বতীপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে হতদরিদ্র প্রশিক্ষত দু:স্থ মহিলাদের মাঝে সম্প্রতি ইউনিয়ন পরিষদে পনেরটি সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন।