পার্বতীপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের সামনের পুকুরে গোসল করতে গিয়ে মাশফিয়া আক্তার মিম (৯) ও আছিয়া আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। উপজেলা পরিষদ চত্বরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানান যায়, নিহত দুই শিশু হলো উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেন এর মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) মাতা লাবলী বেগম ও অতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার (৮) মাতা মাসুদা বেগম তারা দুজনেই একই এলাকার বাসিন্দা খালা ভাগনি ও খেলার সাথী ছিল। দুইজনে আনোয়ারুল উলুম কিন্ডারগার্টেন মাদরাসা একজন দ্বিতীয় শ্রেণি অপরজন প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ জাগে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজ শুরু করে পরে তাদের ১.৩০ মিনিটে উদ্ধার করা হয়। অবস্থার অবনতি দেখে দ্রুতই তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুঃখজনকভাবে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।