টাঙ্গাইলের সখিপুরে গত দু’সপ্তাহ যাবৎ বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতীষ্ঠ হয়ে গেছে। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এ মানুষ ও গৃহপালিত পশু-পাখির জীবন খুবই কষ্টকর হয়ে গেছে। সখিপুরের গড়গোবিন্দপুর, বংকী, সানবান্দা ও বহেড়াতৈল এলাকার বিদ্যুৎ গ্রাহকগণ অভিযোগ করে বলেন, আমাদের কে বিগত সরকারের এমপি জোরপূর্বক প্রি-পেইড মিটার কিনতে বাধ্য করার পর থেকে আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি। সামান্য বাতাস এলেই কালবৈশাখীর বাহানা দিয়ে দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। অন্যদিকে আগে যেখানে বিদ্যুতের বিল আসতো প্রতিমাসে ৫০০/-টাকা থেকে ১০০০/-টাকা পর্যন্ত সেখানে এখন গত দুই মাস যাবৎ প্রতিমাসে বিল উঠে ২০০০/--থেকে ৩০০০/-টাকা পর্যন্ত। বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলে কর্মকর্তাগণ বলেন, গরমের দিন বিল বেশি উঠবেই। অথচ, গরম শুরু হয়েছে বিগত ছয়মাস যাবৎ। যদিও কখনো বিদ্যুৎ অফিসের লোক গ্রাহকদের আহ্বানে সাড়া দেয়, তবুও সেটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে, অথচ মিটারে টাকা পেইড করলেই সাথে সাথেই সার্ভিসচার্জস কেটে নিয়ে যায়। খিপুরের বিদ্যুৎ অফিসের এক্সচেঞ্জার অফিসার জনাব আবুবকর তালুকদারকে বিষয়টি অবগত করালে তিনি সমস্যাটা স্থায়ী সমাধান দিতে পারেননি। প্রি-পেইড মিটারের অভিশাপে গ্রাহকরা দীর্ঘ দিন যাবৎ ভোগান্তিতে আছেন বলে সকল গ্রাহকগণ অভিমত দিয়েছেন। তারা এ অবস্থা থেকে মুক্তির জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।