নড়াইল সংবাদদাতা : নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে সদর উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও প্রতিষ্ঠায় সফল রাষ্ট্র নায়ক ছিলেন জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে লড়াই করেছেন। তিনি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমানের হাত ধরেই দেশে পোশাক শিল্প প্রতিষ্ঠা করা হয়। তিনি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেন।গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের উদ্দীপ্ত করে কৃষি তথা খাদ্যোৎপাদন বাড়িয়েছিলেন। শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ এবং বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাংখিত গন্তব্যে পৌঁছে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হবো।
ধামরাই (ঢাকা)
শুক্রবার সকালে পৌর শহরের ঢুলিভিটা মন্নু কমিনিটি সেন্টারে ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুল রহমান খাঁন ফরহাদের সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলীম মাষ্টার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, বিএনপির নেতা মীর কবীর আলী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন ও ছাত্রদল নেতা আলী ইমাম প্রমুখ। শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয় ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। রায়গঞ্জে সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম। অপরদিকে বাদজুমা রায়গঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান। এসময় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম, ছাত্র দল আহ্বŸায়ক হারুনুররশিদ হিরন,কৃষক দলের নুরনবীউল আহসান রুমিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বগুড়া
শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহীম বগরা, মতিউল ইসলাম সাদী, রেজাউল হাসান রানু, এফ শাহজাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, মির্জা সেলিম রেজা, আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ শাইন, মোস্তফা মোঘল ও সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইনছান আলী, মামুন-উর-রশীদ মামুন, সিরাজুল ইসলাম, শাহাদত শাহীন, আইনুর ইসলাম। বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন। শহীদ জিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ঝালকাঠি
শুক্রবার সকালে শহরের ফাতেমা কনভেশন সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান আনিচ, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, ছাত্র দলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, তাতী দলের সভাপতি বাচ্চু হাসান, মৎস্য দলের সভাপতি শহীদুল ইসলাম, বিএনপি নেতা এডভোকেট শহিদুল ইসলাম খান, এডভোকেট শামীম আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট মিজানুর রহমান মুবিন।
বাউফল (পটুয়াখালী)
বাউফল পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম খোকন এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা রহমাতুল্লাহ।
জয়পুরহাট জেলা
বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও এম.এ ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জল, থানা বিএনপির সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, বই মেলা এবং সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি পালন করে।
এদিকে অসহায় গরিব ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)। বৃহস্পতিবার বিকেলে শহরের রেলগেটে দুস্থদের মাঝে এ খাবার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।