শিকদার শামীম আল মামুন, মানিকগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে পৌরসভার ৯-নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘদিনের অবহেলিত ভাঙাচোরা সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করে মানুষ ও যানবাহন চলাচল উপযোগী করে দিয়েছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা । উল্লেখ্য দীর্ঘদিন সংস্কারবিহীন বড় সুরুন্ডি তালতলা সড়কটি সাম্প্রতিক অতি বৃষ্টির ফলে জনসাধারণের চলাচলে একেবারেই অনুপযোগী ছিল। বৃহস্পতিবার রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহনে এ সড়ক সংস্কারের কাজটি সুধী মহলের কাছে প্রশংসা কুড়িয়েছে। নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন ৪ ও ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ পৌর এলাকার শতাধিক নেতাকর্মী। মানিকগঞ্জ পৌর আমির হুমায়ুন কবীর জানান, দীর্ঘ দিন যাবত মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলার এই রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে। তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ পৌর এলাকার আরও বেশ কয়েকটি সড়ক জামায়াত কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে মেরামত করে দেবে।
গ্রাম-গঞ্জ-শহর
মানিকগঞ্জে জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমীর হুমায়ুন কবীরের নেতৃত্বে পৌরসভার ৯-নং ওয়ার্ডের বড় সুরুন্ডি তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘদিনের অবহেলিত
Printed Edition