কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত কামাল হোসেন দুর্জয় (৪০) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান- দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের মনখালী এলাকায় স্থানীয়রা একটি ডোবায় লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশ উদ্ধার করে।নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন জানান, রাত ১০ টার পর বুকের ব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক শফি উল্লাহর কাছে যান দুর্জয়। চিকিৎসা শেষে বাসার পথে ডাক্তার এগিয়েও দিয়েছিলো দুর্জয়কে। এরপর আর কেউ কিছু জানেনা।