সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদাতা : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ৮ নং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সেতারা বেগম (৭২) কে দুঃকৃতিকারীরা গলা কেটে হত্যা করেছে।

রাতের অন্ধকারে কোন এক সময় দুস্কৃতিকারীরা বসত ঘরের সিধ কেটে তার গলা কেটে হত্যা করেছে। নিহত হাজরা বেগম কালিকাপুর ওসমান আলী হাজী বাড়ির আফজল হকের স্ত্রী। সেতারা বেগমের ৪ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। ছুটি শেষে সবাই চলে গেলেও মা আরও দুইদিন থেকে যাবেন বলে থেকে যান।

জানা যায়, রাত দশটার দিকে ছোট ছেলে এবং একমাত্র মেয়ের সাথে মায়ের ফোনে কথা হয় মাকে বাসায় চলে আসার অনুরোধ করলে মা বলেন দুইদিন পরে চলে আসব।

প্রশ্নের জবাবে তার ছেলে বলেন আমাদের সাথে কারো সাথে কোন প্রকার শত্রুতা নেই তবুও আমার মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা সুবিচার চাই। এই ব্যাপারে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সুরতহাল রিপোর্ট করে লাশ মর্গে পোস্টমর্টেমের জন্য মাইজদী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তÍ করে আসামিদের ধরার ব্যবস্থা করা হবে আমরা বিষয়টি গুরুত্বের সহিত দেখছি।