জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে নদীর চরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় ফলে ফসলি জমি বিলীন হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনকারীর স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা বালু উত্তোলনে কোন ধরনের বাধা দিতে সাহস পাচ্ছে না।

উপজেলার নায়েকপুর ইউনিয়নের বিল্লাল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার সরজমিনে গেলে, আলশ্রী বাজারের পাশের ধলাই নদীর চর থেকে বালু উত্তোলন করতে দেখা গেছে। তবে এ বালু দিয়ে একটি পুকুর ভরাট হচ্ছে।

স্থানীয়রা জানান, পাঁচআলমশ্রী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ধলাই নদী । আর এ নদীর পাশের চর থেকে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী বিল্লাল মিয়া । গত কয়েক দিন ধরে বালু উত্তোলন করছে সে।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসীর কয়েকজন জানান, বিল্লাল মিয়া খুব প্রভাবশালী কেউ তার মুখের উপরে কথা বলতে পারে না। ধলাই নদীর চর থেকে বালু উত্তোলনের কারণে পাশের জমির অনেক ক্ষতি হবে। আমরা শোনেছি সে না কি এ বালু উত্তোলন করে বিক্রি করবে। তাছাড়া আমরা যতটুকু জানি বালু উত্তোলন করলে সরকারের নিকট আবেদন করতে হয়। সরকারি সম্মতি দিলে বালু উত্তোলন করতে হয়। কিš‘ বিল্লাল মিয়া কিভাবে বালু উত্তোলন করছে তা আমরা জানি না।

অভিযুক্ত বিল্লাল মিয়া বলেন, আমার জমি থেকে আমি বালু উত্তোলন করছি। এতে কাহারো আসে যায় না। তবে উপজেলা কিংবা জেলা প্রশাসন এ ব্যাপারে অবগত আছেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সুদুত্তর দিতে পারেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, এমন সংবাদ পেয়ে আমার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে প্রেরণ করি এবং তাৎক্ষণিক ড্রেজার বন্ধ করে দেয়া হয়েছে। যদি আবার চালু করে তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্তা নেয়া হবে।