নাগরপুর (টাংগাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান। নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো.শিপন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলি আকতার, ডা. কাউছার খাঁন প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা উপজেলায় অর্ধশতাধিক এতিম, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে জেলার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়জনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনটির জেলা সভাপতি আসাদ আলী শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক মুকুল ইসলাম, যুবদল নেতা সারোয়ার জাহান সবুজ ও নুর আলম পুলক, বিএনপি নেতা নুরুজ্জামান প্রমুখ। আগামীতে আরো বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করার আশা ব্যক্ত করে সংগঠনটির জেলা সভাপতি আসাদ আলী শাহ্।