জয়পুরহাট সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে দোগাছি ইউনিয়নে উত্তর দোগাছি বটতলা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় গরিব, অসহায়, দস্থ’ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জয়পুরহাট শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোগাছি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রউফ, ইউনিয়ন সেক্রেটারি মাহফুজুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মওলানা আবু নাসের, জামায়াত নেতা মাওলানা আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দরা। শেষে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাগেরহাট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ কারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন খান জাহান আলী ট্রাস্ট মিলানায়তনে জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ ইউনূসের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা রেজাউল করিম।উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, জেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ভোলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার মোল্লার পুকুরপাড় এলাকায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলার কালীনাথ রাহের বাজার হাটখোলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে থানা ও সেক্টর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহানগরীর সভাপতি মো. মহিববুল্লাহ-এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্নার সঞ্চালনায এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব আ ন ম শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা হাফেজ মাওলানা মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, গাজী মাহবুব আলম, সহ -সাধারণ সম্পাদক মাহবুব আলম, কার্যনির্বাহি সদস্য আবুল কালাম পাঠান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান, কামাল উদ্দিন রায়হান প্রমুখ।
ফুলবাড়িয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন ও প্রতীক আদালতের রায়ে ফিরে পাওয়ায় ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামী উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগরিব নামাজ বাদ ফুলবাড়িয়া মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে মেইন রোড প্রদক্ষিণ করে ভালুকজান মসজিদের সামনে আলোচনা করে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা মোঃ ফজলুল হক শামীম। সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামী সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম শিবলী।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামী নায়েবে আমীর মোঃ গোলাম মোস্তফা, সেক্রেটারি আলহাজ্ব ডাঃ আঃ রাজ্জাক, কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ, মাওলানা নুরুল ইসলাম, প্রভাষক আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী, সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ চান মিয়া জিহাদী, সাধারণ সম্পাদক উসমান মিয়া সহ পৌর জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।