মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে বিষাক্ত মদ পান করে দুই জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, এরা হল রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
এলাকা সূত্রে জানা যায় যে, গতকাল রাতে বাজার থেকে বিষাক্ত মদ (মিথানল) খেয়ে অসুস্থ হয়ে পরে, সকালে দুজকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তপন চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কুমিল্লা নেয়ার পথে তপন চন্দ্র সরকার মারা যায়। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পলাশের মৃত্যু হয়।