বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারার সরকারি খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সুবিধাভোগী গরীব দুস্থ ও অসহায়দের পক্ষে স্থানীয়দের ব্যানারে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দোসর উপখাদ্য পরিদর্শক (এলএসডি) বাচ্চু মিয়া ও উপজেলা চাল মিলকলের সভাপতি চঞ্চল, আনোয়ার হোসেন, সামসুর রহমানসহ কতিপয় ব্যক্তিরা পচা ও নি¤œমানের চাল গোডাউনের ঢোকানোয় বর্তমান অন্তর্বর্তী সরকারের মান ক্ষুন্ন করেছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘গরীব অসহায়রা অত্যন্ত কষ্ট করে টাকা সংগ্রহ করে, লাইনে ৩/৪ ঘন্টা দাঁড়িয়ে যে চাল সংগ্রহে বাড়িতে নিয়ে ভাত রান্না করে না খেতে পারা কষ্টের বিষয়।’ সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্র্তপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা তাতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর সেচ্ছা সেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, পৌর সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মীর মাসুদ, পৌর যুগ্ম আহবাযক আলমগীর হোসেন আলম, পৌর ছাত্র নেতা হালিম, সেচ্ছা সেবক দলের নেতা জোবায়ের আলম রকিসহ স্থানীয় ব্যক্তি বর্গ। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুদবাদ জানিয়ে বক্তার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্মমানের চাল সংগ্রহ ও বিতরণের বিষয় খবর পেয়ে তদন্ত করতে গত বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) উপজেলা খাদ্য গুদামে আসেন। এ সময় নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সঙ্গে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা। তাঁরা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান।