হিলি (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারনের দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসুচীর ২ য় দিনে পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা এই কর্মসুচী শুরু করছে। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন। এদিকে তাদের এই কর্মসুচীর কারনে গণকাল সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও গণকাল দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়। আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষন, শুল্কায়ন কার্যক্রম করতে পারছেনা ব্যবসায়ীরা। এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য ২ দিন থেকে খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।