তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির খ ম সাকলাইন সাহেবের সভাপতিত্বে সেক্রটারী মোঃ শাহজাহান আলীর পরিচালনায় ডিগ্রী কলেজ চত্বরে জামায়াতের ঈদ-পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ সালঙ্গা আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী প্রফেসর ডক্টর আব্দুস সামাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আ. সালাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভাপতি মাওলানা কাওছার হাবিব, অধ্যাপক আবুল বাশার, ইউনুছ আলী, শিবির সভাপতি মো. আজিজুল ইসলাৃ প্রমুখ। অনুষ্ঠানে শত শত মানুষের ঢল নামে। দীর্ঘ ১৮টি বছর পরে সবাই একত্র হওয়ার সুযোগ পেয়ে সকলের মধ্যে অন্য রকম আনন্দ অনুভূতি হয়।