তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ১ম প্রিন্সিপাল বাংলাদেশ চাষী কল্যান সমিতির সাবেক জেনারেল সেক্রেটারি মাওলানা আবুল মোকারিম মো. মোসলেম এর সহধর্মিণী জামায়াতের রুকন তহুরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল শুক্রবার দেয়া যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহের পাশাপাশি মরহুমার দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
তহুরা বেগম (৮৭) বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ৪ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আমৃত্যু তিনি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।