সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল বিতরণে কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে শনিবার (২৪ মে) তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক-১ সুজন শেখ ও ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। এরমধ্যে রিপন ও সুজনকে শুক্রবার এবং বাবুকে শনিবার স্বাক্ষরিত বহিষ্কারপত্র প্রদান করা হয়েছে।