কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ১ নবেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্নস্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ।
গোমস্তাপুর : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১ নবেম্বর সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় দপ্তর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, হিসাব রক্ষণ অফিসার আজিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্তো সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও (কক্সবাজার) : সমবায়ের মাধ্যমে সমাজ ও বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ১ নবেম্বর শনিবার ঈদগাঁওতে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে দিবসটির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা, সমবায় সম্মাননা ও নিবন্ধন সনদ প্রদান। ব্যান্ড দল সহকারে র্যালিটি ঈদগাঁও বাস স্টেশন পুলিশ বক্স হতে শুরু হয়ে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক অতিক্রম করে। পরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আশাশুনি (সাতক্ষীরা): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দাউদকান্দি (কুমিল্লা): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার এবং ধাঁনসিড়ি সমাজকল্যাণ সমবায় সমিতির সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়া।
দেবহাটা (সাতক্ষীরা) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবয়” এ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত ১ নবেম্বর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই (নওগাঁ) : “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
গুরুদাসপুর (নাটোর) : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য সমবায় র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় পরিদশর্ক সুরজিত চ্যাটার্জী।
সভায় বিশেষ অতিথি ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুর রশীদ প্রধান, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, এএসআই আবুল কালাম আজাদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আব্দুস সালাম, মাসুদ রানা, রেজাউল করিম ও মইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভের চেয়ারম্যান মোহাব্বত হোসেন বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
গত ১ নবেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
মেহেরপুর সংবাদদাতা : সাম্য ও সততায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গত ১লা নবেম্বর সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আবদুল ছালাম। জেলা সমবায় অফিসার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় ট্রেনিং অফিসার রোকনুজ্জামান তুষার।
কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে ১ নবেম্বর শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালি শেষে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক তানভীর মোস্তফা, ইলিয়াছ উদ্দীন ও সমবায়ী একেএম ফজলুল হক, রতন মন্ডল, গুডনেইবারস সমবায় সমিতি লিঃ এর নাছিমা বেগম। পরে সফল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সমবায় অফিসের অফিস সহকারী হারুনুর রশীদ।
তালা (সাতক্ষীরা) : “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। গত ১ নবেম্বর সকালে একটি র্যালি তালা উপশহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র বাছাড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত ১ নবেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পালের সভাপতিত্বে ও উপজেলা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
বটিয়াঘাটা : খুলনা বটিয়াঘাটা জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে সমবায় দপ্তর গতকাল শনিবার এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু বক্কার মোল্যা, আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাসরিন সুলতানা, বি.আর.ডি.বি. এর সভাপতি ও লোকজ এনজিও এর পরিচালক দেবপ্রসাদ মন্ডল, আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্বর্ণালী সমবায় সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মাচারী ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভার পূর্বে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ স্লোগানে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসটি উপলক্ষে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাস, উপজেলা সমবায় অফিসার মো: আবু মোতাল্লেম সহ অনেকে উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়া (নাটোর) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে পরিষদের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বড়াল সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ১ নবেম্বর যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চান্দিনা (কুমিল্লা) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১ নবেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
গত ১ নবেম্বর সকাল ১০টায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বুড়িচং (কুমিল্লা) : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য আলোকে বুড়িচং উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ নবেম্বর সকাল ১১টায় বুড়িচং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ হল রুমে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান নির্বাহী আশিষ চন্দ্র এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার।