দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টায় দোয়ারাবাজার সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টাব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখার দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সভাপতি মো. আজিজুর রহমান সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় এতেভপবিত্র কোরআন থেকে দারস পেশ করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দস সাত্তার ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী, মুসলিম কমিউনিটি লিডার সুলতান আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সেক্রেটারি জসিম উদ্দিন,শিবিরের সাবেক জেলা অফিস সম্পাদক জুবায়ের আহমদ,জামাল উদ্দিন পারভেজ দোয়ারা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, সাবেক উত্তর সাথী শাখার সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রেটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ প্রমুখ।

বক্তারা বলেন, “ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সংগঠনের কর্মীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনের জন্য প্রতিটি কর্মীকে আদর্শভাবে গড়ে তুলতে হবে।”

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। এরপর অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।