গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২০ আগস্ট দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরান নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরান নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে।
গ্রাম-গঞ্জ-শহর
গোপালপুরে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে