সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জ থেকে দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলীসহ ৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল বুধবার গভীর রাতে (১৭ সেপ্টেম্বর) গোদনাইল এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল সকালে র্যাব-১১ এর লে: কমান্ডার ও কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং মো. শহীদের ছেলে জয় (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করলে আটকদের নিকট হতে দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। উদ্ধারককৃত অস্ত্রের মধ্যে একটির বডিতে গধফব রহ ঊহমষধহফ এবং অপরদিকে ঋষধৎব এঁহ লিখা রয়েছে। এসময় অপরাধীদের কাছে দুই রাউন্ড তাজা গুলী ও দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। আটকরা তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি।
র্যাব আরও বলেন, আটককদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দেন যে উদ্ধারকৃত অবৈধভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা এই থানা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব। সিদ্ধিরগঞ্জে বিদেশী ২টি অস্ত্র ও গুলীসহ ৩ জন অপরাধী গ্রেফতার।