কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট স্টেশনের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই সমস্যা দূরীকরণে কোর্ট স্টেশনের প্লাটফর্ম সংস্কার ও উঁচুকরণের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কুষ্টিয়া জেলা শাখার শাহিন রিকু, কালবীসহ সংগঠনের সদস্যা অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।