সিনিয়র সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। তিনি গত ১১ অক্টোবর তারিখ রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাউজানের সিকদার ঘাটা ঈদগাহে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন।

তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর সদস্য। তিনি রাউজান প্রেস ক্লাবেরও সভাপতি। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্রামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস-এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।