সুনামগঞ্জ (তাহিরপুর) সংবাদদাতা : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কনস্টেবল পরিচয়ধারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতের নাম টিটন বিশ্বাস ওরফে আরাফাত হোসাইন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়ার প্রয়াত সাধন বিশ্বাস ও সুষমা বিশ্বাস দম্পতির ছেলে। ২০২৩ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আরাফাত হোসাইন নাম নেন।

সুনামগঞ্জ সদর উপজেলার গোদিগাঁওর বাসিন্দা রুহুল আমিনের ছেলে আবু কাউছার বাদী হয়ে গ্রেফতার টিটন, তার সহযোগী সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আমিনা বেগম, তার ছেলে জুয়েলসহ তিনজনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।