মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত, মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থসহ শতাধিক অসহায়দের সহায়তা দান করেছে ১১ বিজিবি।

সম্প্রতি ১১ বিজিবির জোন সদর মিলনায়তনে এ সব অসহায়দের মধ্যে মানবিক সহায়তা দেয়া হয়। সহায়তার মধ্যে ছিল নগদ অর্থ, শিক্ষার্থীদের ব্যাগ, কলমসহ আরো বেশ কিছু উপকরণ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষীগণ নিজেদের দায়িত্ব পালন করছে নিরলসভাবে। বিশেষ করে রোহিঙ্গা পারাপার, চোরাকারবার রোধ ও সীমান্তে লোকজন যেন না যান তার কঠোর হস্তে দমন করছে বিজিবি।

কিন্তু কিছু লোকজন না বুঝে সীমান্তে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হচ্ছে। যে স্থল মাইন গুলো বসিয়েছে মিয়ানমারের একটি বাহিনী। যা তাদের স্বার্থেই বসানো হয়।

সুতারাং এখন থেকে আর কোন বাংলাদেশী যেন মিয়ানমার সীমান্তে না যান তা খেয়াল রাখতে হবে।

এজন্যে আর কোন বাংলাদেশী নাগরিক যেন সেখানে না যায় তা তিনি কঠোরভাবে নিষেধও করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপঅধিনায়ক মেজর আশিক ইকবাল, এডি আল-আমিন সহ ১১ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।