হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভুক্ত, হাটহাজারী উপজেলা শাখার ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ আহম্মদকে সভাপতি ও নাজিরহাট কলেজের প্রভাষক আরমানুল হক ফরহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ সময় চট্টগ্রাম জেলা বাকশিসের আহ্বায়ক অধ্যাপক মোঃ নুরুল আলম রাজু ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এই কমিটি আগামী দুই বছর হাটহাজারীর কলেজ শিক্ষক সমাজের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।