নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবিনা ইয়াসমিন পুতুল নামের এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্টের আগে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার (২০/০৭) তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

সাবিনা ইয়াসমিন পুতুল একজন নারীর উদ্যোক্তা নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটে একজন ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি এবং নবীনগর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক।

তারই গ্রেপ্তারের খবরে রাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করে।

সাবিনা ইয়াসমিন পুতুলের পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীরা এই গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।