শরণখোলা সংবাদদাতা : খোন্তাকাটা ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে সম্প্রতি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিন, ওলামাদের নিয়ে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শরণখোলা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের শুরাহ ও কর্ম পরিষদ সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা ছরোয়ার হোসেন বাদল। খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন জামায়াতের সুরাহ ও কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক মাওলানা জাকির হোসেন। শরণখোলা মডেল মসজিদের ইমাম জনাব মাওলানা ইব্রাহিম খলিল , ছানি ইমাম জনাব মুফতী হাফেজ মাওলানা আবু ইউসুফ।