আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনিতে পরমেশ্বর ভগবত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সদর রাস মন্দিরে পূজা অর্চনা শুরু করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বেলা ১১টায় রাস মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা ও অনুষ্ঠানের উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সেক্রেটারী রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় আলোচনা সভায় শ্রীমত ভগবত গীতার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, প্রধান আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।