বাড্ডা পশ্চিম থানার গুপীপাড়া সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বাড়িওয়ালা ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এড আতিকুর রহমান কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা ১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বাড্ডা এলাকার সবধরনের সমস্যাকে এড্রেস করে নির্বাচিত হলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে তা সমাধানের আশ্বাস দেন। তিনি জনগণের অধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ভোটারের ভোট প্রত্যাশা করেন। বিশেষ অতিথি বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদ বলেন সামান্য কয়েকদিনের ব্যবধানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকা-ের ঘটনার যথাযথ তদন্ত করে কোন দোষীকে শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গুপীপাড়া ওয়ার্ড সভাপতি মোঃ জামান হোসেন এবং সঞ্চালনা করেন গুপীপাড়া ওয়ার্ড সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।