শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অননুমোদিত নকল ও ভেজাল শিশুখাদ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।

এ সময় মেসার্স সুভাষ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৯ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় অননুমোদিত নকল ভেজাল শিশুখাদ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় শহরের জামরুল তলা এলাকার মেসার্স সুভাষ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর পরিমাণ অননুমোদিত নকল ভেজাল ও নি¤œমানের শিশুখাদ্য পাওয়া যায়। এসমস্ত বেনামি খাবারে বিভিন্ন প্লাস্টিকের খেলনা ও উপহার দিয়ে শিশুদের আকৃষ্ট করা হচ্ছে যা গ্রামের বিভিন্ন দোকানে পাইকারি দেয়া হয়। মেয়াদ মুল্যহীন এসমস্ত বেনামি অননুমোদিত খাবার শিশুদের মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। জেনেশুনে এসমস্ত মেয়াদ বিহীন ও অননুমোদিত নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুভাষ কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।