আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৮ মাস পরে পুনরায় সিজারিয়ান অপারেশন (ওটি) চালু করা হয়েছে।বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুনরায় সিজারিয়ান অপারেশন উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি সপ্তাহে এক দিন সিজার করা হবে। হাসপাতাল সূত্রে জানাগেছে,সর্বশেষ ইউএইসএফপিও ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সময় সিজারিয়ান অপারেশন চালু ছিলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান,হাসপাতালে পুনরায় সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো। যা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। এটি বাস্তবায়ন করতে পেরে অনেক ভাল লাগছে,যা ভাষায় প্রকাশ করার নয়। পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় সেবাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।
গ্রাম-গঞ্জ-শহর
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ মাস পর সিজারিয়ান অপারেশন চালু
সাতক্ষীরার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৮ মাস পরে পুনরায় সিজারিয়ান অপারেশন (ওটি) চালু করা হয়েছে।বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের