খুলনার কয়রা উপজেলায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সময় সকাল ১০ ঘটিকা কয়রা উপজেলার ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মো. মেসবাহুল ইসলাম এর পরামর্শে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধি করা। ফাউন্ডেশনের সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে সহকারী অধ্যাপক ও এমফিল গবেষক মাওলানা মো. আশরাফুল আলম সঞ্চালনায়, ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মো. তামিম রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য এবং খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শামছুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’