আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আশাশুনি সোনালী ব্যাংক রোডে আমিন সুপার মার্কেটে এ কার্যালয় উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান।
প্রধান অতিথি বলেছেন-৫ আগস্টের পরে একটি দল জুমবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেই যাচ্ছে, তারা মনে করছে নির্বাচন হোক বা না হোক ক্ষমতায় আমরা। কিন্তু সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলে তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না।