আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা : আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে মিনি তেল পাম্প উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া ঈশ্বরদী) আসনের এমপি প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। সম্প্রতি একদন্ত বাজার সংলগ্ন পাম্প পয়েন্টে ফিতা কেটে উদ্বোধন করা হয় মেসার্স মুরাদ এন্টার প্রাইজের মিনি তেল পাম্প। পাম্প উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম মাসউদ, সাবেক উপজেলা আমীর মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দিন, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাম্প উদ্বোধন শেষে জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এই মিনি তেল পাম্প অত্র অঞ্চলের কৃষি ক্ষেত্রে উন্নয়ন সহ-সমগ্র এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
অধ্যাপক আবু তালেব মন্ডল ন্যায্য মূল্যে ব্যবসার পাশাপাশি অত্র অঞ্চলের সর্বসাধারণের আন্তরিক সেবা প্রদানের আহ্বান জানান । তিনি আরো বলেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবশ্যই শোহার্দ্যপূর্ণ পরিবেশ থাকতে হবে। সবশেষে মুরাদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প, দেশ ও দশের কল্যাণার্থে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম খান।