কোয়ালিটি এডুকেশন কলেজ, খিলগাঁও কর্তৃক আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোয়ালিটি এডুকেশন কলেজের গভর্নিং বডির সভাপতি কবির আহমদ, সভাপতিত্ব করেন কোয়ালিটি এডুকেশন কলেজের অধ্যক্ষ একেএম ফেরদাউস খান ও বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি কবির আহমদ তার বক্তৃতায় বলেন, তোমাদের আজকের ভালো ফলাফল অর্জনের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকার অবদান অনস্বীকার্য।
তোমরাই জাতির মেরুদ- ও জাতির আগামীর নেতৃত্ব। তিনি আরো বলেন, দূরের কলেজ নয়, কাছের কলেজটিতে ভর্তি হলেই তুমি ভালো করবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ একেএম ফেরদাউস খান প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরেন। এতে দেখা যায়, সকল শিক্ষার্থীর জিপিএ এসএসসির চেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল বৃদ্ধি পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।